আমাদের টিম

আপনার নিরাপদ বিনিয়োগের বিশ্বস্ত পার্টনার: কারা আছেন 'জমি যাচাই'-এর নেপথ্যে?

জমি যাচাইয়ে একাধিক ক্ষেত্রের দক্ষতার সমন্বয়।

জমি সংক্রান্ত নথি ও তথ্য বিভিন্ন দিক থেকে বুঝতে হয়। তাই আমাদের কাজের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়।

আমাদের টিমে রয়েছে  অভিজ্ঞ আইনজীবী, প্রপার্টি ভেটিং এক্সপার্ট, এবং সার্ভেয়ার  পেশাজীবীদের সমন্বিত একটি টিম।

আমরা কোনো প্রপার্টি ব্রোকার বা দালালচক্রের সাথে যুক্ত নই; তাই আমাদের প্রতিটি ডকুমেন্ট বিশ্লেষণ হয় শতভাগ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত।

প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নথি ও তথ্য পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়।

একটি বিষয়কে এক দৃষ্টিতে নয়—প্রয়োজন অনুযায়ী একাধিক দৃষ্টিকোণ থেকে দেখাই আমাদের কাজের পদ্ধতি।

কাগজপত্র বুঝে সিদ্ধান্ত নিন।

জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আর একটি জমির তথ্য বুঝতে শুধু একটি দলিল বা একটি রেকর্ড দেখাই যথেষ্ট নাও হতে পারে।

প্রয়োজন অনুযায়ী মালিকানার বৈধ ধারাবাহিকতা, দলিলপত্র, বিভিন্ন রেকর্ড এবং সংশ্লিষ্ট নথির তথ্য মিলিয়ে দেখা গুরুত্বপূর্ণ।

জমি যাচাই আপনাকে এই নথিগুলো গুছিয়ে বুঝতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতে সহায়তা করে—যাতে জমি কেনার আগে আপনি আরও পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

আমাদের কাজ—তথ্যকে সহজ করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার সামনে তুলে ধরা।

real estate how it works img

আমরা কীভাবে কাজ করি?

কাগজপত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য—সবকিছু সহজভাবে বুঝতে সহায়তা করি।

আপনার Property-এর ধরন ও মালিকানার তথ্য অনুযায়ী প্রয়োজনীয় দলিল, খতিয়ান, রেকর্ড, নামজারি, দাখিলা, বায়া দলিল, ওয়ারিশান কাগজপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করা হয়।

নথিগুলোর তথ্যের মধ্যে অসঙ্গতি, অস্পষ্টতা, ঘাটতি বা আরও যাচাইয়ের প্রয়োজনীয় বিষয় থাকলে সেগুলো চিহ্নিত করা হয়।

এরপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়, যাতে আপনি বুঝতে পারেন—কোন বিষয়টি স্বাভাবিক, কোন বিষয়টি আরও যাচাই করা প্রয়োজন এবং কোথায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

আমরা কোনো প্রপার্টি ব্রোকার নই, তাই আমাদের মূল্যায়নে থাকে ১০০% নিরপেক্ষতা। আমরা আপনার হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই না, বরং আপনাকে নিখুঁত তথ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ক্ষমতায়ন (Empower) করি।

আমাদের অঙ্গীকার

স্বচ্ছতা, সতর্কতা ও দায়িত্বশীল তথ্য উপস্থাপন।

জমি সংক্রান্ত বিষয়ে আমরা অযথা নিশ্চয়তার দাবি করি না। আমাদের কাছে যে নথি ও তথ্য আসে, তার ভিত্তিতেই পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়।কোনো তথ্য অসম্পূর্ণ হলে তা জানানো হয়। আর কোনো বিষয়ে অতিরিক্ত নথি বা যাচাই প্রয়োজন হলে সেটিও উল্লেখ করা হয়।

কারণ আমরা বিশ্বাস করি—

বড় বিনিয়োগের আগে পরিষ্কার তথ্য জানা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।জমি যাচাই করুন, কাগজ বুঝুন। গুরুত্বপূর্ণ বিষয় জানুন। তারপর সিদ্ধান্ত নিন।

১০০% নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গ্যারান্টি:

‘জমি যাচাই’ কোনো জমি ক্রয়-বিক্রয়ের ব্রোকার, এজেন্ট বা মিডিয়া হিসেবে কাজ করে না। ফলে কোনো নির্দিষ্ট প্রপার্টি কেনানোর পেছনে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমাদের প্যানেল আইনজীবী, সার্ভেয়ার এবং ল্যান্ড এক্সপার্টগণ শুধুমাত্র আপনার সরবরাহকৃত নথির তথ্যের ওপর ভিত্তি করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্ভাব্য ঝুঁকি ও করণীয়গুলো আপনার সামনে তুলে ধরেন—যাতে চূড়ান্ত সিদ্ধান্তটি আপনি নিজেই আত্মবিশ্বাসের সাথে নিতে পারেন।

যোগাযোগ

আপনার জমির কাগজপত্র নিয়ে জানতে চান?

আপনার সমস্যার কথা বলুন, Client ID নিন এবং কোন কোন কাগজপত্রের ফটোকপি পাঠাতে হবে তা জেনে নিন।।