সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
‘জমি যাচাই’ (jomijachai.com)-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে বা আমাদের যেকোনো সেবা (Service Package) গ্রহণ করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলির সাথে আইনগতভাবে সম্মত হচ্ছেন। আমাদের সেবা গ্রহণের পূর্বে অনুগ্রহ করে এই শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন।
১. সংজ্ঞা ও ব্যাখ্যা (Definitions)
“সেবা” বা “রিপোর্ট”: বলতে গ্রাহকের সরবরাহকৃত নথিপত্র পর্যালোচনা করে মালিকানার ধারাবাহিকতা, নথির ঘাটতি, তথ্যের অসংগতি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার লিখিত বা মৌখিক প্রতিবেদনকে (Land Due Diligence & Risk Assessment Report) বোঝাবে।
“প্রতিষ্ঠান”, “আমরা” বা “জমি যাচাই”: বলতে jomijachai.com, এর স্বত্বাধিকারী, আইনজীবী, সার্ভেয়ার, ল্যান্ড এক্সপার্ট এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বা প্রতিনিধিকে বোঝাবে।
“গ্রাহক”, “ক্লায়েন্ট” বা “আপনি”: বলতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝাবে, যিনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করছেন, পরামর্শ নিচ্ছেন বা প্রপার্টির কাগজপত্র যাচাইয়ের জন্য আবেদন ও পেমেন্ট করেছেন।
২. সেবার পরিধি ও প্রকৃতি (Scope of Services)
১. ‘জমি যাচাই’ গ্রাহকের নির্বাচিত প্যাকেজ (Initial, Starter, Premium বা Custom) অনুযায়ী গ্রাহকের পাঠানো দলিল, বায়া দলিল, খতিয়ান, নামজারি, দাখিলা ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্রের ফটোকপি বা ডিজিটাল কপি পর্যালোচনা করে একটি কাঠামোবদ্ধ ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন প্রদান করে।
২. আমাদের মূল কাজ হলো নথিপত্রের দৃশ্যমান অসংগতি, মালিকানা চেইনের ঘাটতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে ক্রেতাকে সচেতন করা।
৩. বিশেষ শর্ত: আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্যের মধ্যে সরেজমিনে মাঠপর্যায়ের পরিদর্শন (Physical Site Inspection), জমি মাপজোক বা সরকারি অফিসে (সাব-রেজিস্ট্রি/ভূমি অফিস) গিয়ে মূল বালাম বা রেজিস্টার বই তল্লাশি অন্তর্ভুক্ত নয়। তবে গ্রাহক যদি বিশেষ প্রয়োজনে সরেজমিন যাচাই বা সরকারি দপ্তরে তল্লাশির সেবা নিতে চান, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ আলাদা চুক্তি ও অতিরিক্ত ফি (যাতায়াত ও বিশেষজ্ঞ চার্জসহ) প্রযোজ্য হবে।
৩. গ্রাহকের দায়িত্ব ও কর্তব্য (Client Responsibilities)
১. সঠিক ও নির্ভুল মূল্যায়নের স্বার্থে গ্রাহককে অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য ফটোকপি বা পিডিএফ (PDF) ফাইল সরবরাহ করতে হবে। অস্পষ্ট, ছেঁড়া বা অসম্পূর্ণ নথির কারণে রিপোর্টে কোনো তথ্যের ঘাটতি থাকলে তার দায়ভার প্রতিষ্ঠানের ওপর বর্তাবে না।
২. কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে শুধুমাত্র ‘ফটোকপি’ পাঠাতে হবে। কোনো অবস্থাতেই মূল দলিল (Original Deed/Document) কুরিয়ারে পাঠানো যাবে না। কেউ মূল দলিল পাঠালে এবং কুরিয়ারজনিত কারণে তা হারিয়ে বা নষ্ট হয়ে গেলে ‘জমি যাচাই’ কোনোভাবেই দায়ী থাকবে না।
৩. প্রতিটি আবেদনের বিপরীতে আমাদের প্রদত্ত Client ID সংরক্ষণ করা এবং যোগাযোগের সময় তা উল্লেখ করা গ্রাহকের দায়িত্ব।
৪. ফি, পেমেন্ট ও রিফান্ড নীতিমালা (Payment & Refund Policy)
১. আমাদের প্রতিটি প্যাকেজের নির্ধারিত ফি ওয়েবসাইটের Price পেজে উল্লেখ রয়েছে। সেবা গ্রহণের পূর্বে নির্ধারিত ফি পরিশোধ করে কাজ নিশ্চিত করতে হবে (প্রমোশনাল ফ্রি অফার ব্যতীত)।
২. অফেরতযোগ্য ফি (Non-Refundable Clause): যেহেতু আমাদের সেবাটি সম্পূর্ণ মেধাভিত্তিক ও শ্রমসাধ্য (টিমের বিশেষজ্ঞগণ আপনার ফাইল পাওয়ার পরপরই পর্যালোচনার কাজ শুরু করেন), তাই আমাদের টিম একবার ডকুমেন্ট রিভিউ প্রক্রিয়া শুরু করার পর বা রিপোর্ট প্রদান করার পর কোনো অবস্থাতেই পরিশোধিত ফি ফেরতযোগ্য (Refundable) নয়।
৩. আমাদের রিপোর্টে কোনো জমির ঝুঁকি ‘উচ্চ (High Risk)’ বা ‘ক্রিটিক্যাল (Critical Risk)’ বা অন্যান্য ঝুঁকি (Risk) সমূহ আসার কারণে বা অন্য কারনে গ্রাহক যদি উক্ত জমি ক্রয় না করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রেও সার্ভিস চার্জ রিফান্ড দাবি করা যাবে না—কারণ ঝুঁকি চিহ্নিত করে গ্রাহককে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচানোই আমাদের সেবার মূল উদ্দেশ্য।
৪. তবে ডকুমেন্ট পাঠানোর পূর্বে বা আমাদের টিম কাজ শুরু করার পূর্বে গ্রাহক সেবা বাতিল করতে চাইলে, কিংবা আমাদের কোনো কারিগরি ত্রুটির কারণে আমরা সেবা প্রদানে অপারগ হলে আলোচনা সাপেক্ষে পেমেন্ট রিফান্ড করা হতে পারে।
৫. মেধাস্বত্ব ও রিপোর্টের ব্যবহার (Intellectual Property & Use of Report)
আমাদের প্রদানকৃত লিখিত প্রতিবেদনটি শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকের ব্যক্তিগত অবগতি ও সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্য প্রস্তুত করা হয়। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই রিপোর্টটি ব্যবসায়িক উদ্দেশ্যে পুনঃবিক্রয় করা, জনসম্মুখে প্রকাশ করা বা কোনো আদালতে দালিলিক প্রমাণ (Legal Evidence) হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬. সরকারি দপ্তরে স্বাধীন যাচাইয়ের শর্ত ও শতভাগ আইনি দায়মুক্তি (Mandatory Independent Verification & Absolute Indemnity)
৬.১. সরকারি দপ্তরে যাচাইয়ের একক দায়িত্ব ক্রেতার: ‘জমি যাচাই’ কেবল গ্রাহকের সরবরাহকৃত ফটোকপি বা স্ক্যান কপির দৃশ্যমান তথ্যের ভিত্তিতে প্রাথমিক ডকুমেন্টারি ঝুঁকি মূল্যায়ন করে। আমাদের প্রতিষ্ঠান কোনো সরকারি দপ্তরে গিয়ে সরেজমিনে বালাম বা রেকর্ড তল্লাশি করার দায়িত্ব নেয় না। অতএব, আমাদের রিপোর্ট পাওয়ার পর এবং বিক্রেতাকে যেকোনো অর্থ প্রদানের পূর্বে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস, ইউনিয়ন/পৌর ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, জেলা রেকর্ডরুম, আদালত এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের (যেমন: রাজউক/পৌরসভা/গৃহায়ন কর্তৃপক্ষ/ব্যাংক ইত্যাদি) দপ্তরে গিয়ে মূল কাগজপত্র ও রেকর্ডের সত্যতা স্বাধীনভাবে যাচাই করে নেওয়ার শতভাগ দায়িত্ব একমাত্র ক্রেতার।
৬.২. প্রতিষ্ঠান ও সকল কর্মীর শর্তহীন দায়মুক্তি (100% Immunity from Liability): বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, গ্রাহকের সরবরাহকৃত জাল বা অসম্পূর্ণ নথির কারণে, অথবা আমাদের রিপোর্ট পাওয়ার পর ক্রেতা নিজ দায়িত্বে সরকারি দপ্তরগুলোতে চূড়ান্ত যাচাই না করে অর্থ লেনদেন করার কারণে, কিংবা যেকোনোভাবে প্রপার্টি ক্রয় করে প্রতারণা, জালিয়াতি, অপ্রকাশিত ওয়ারিশ/বন্ধক, দখলচ্যুতি বা আর্থিক ক্ষতির শিকার হলে—তার জন্য ‘জমি যাচাই’ (jomijachai.com), এর স্বত্বাধিকারী, পরিচালক, প্যানেল আইনজীবী, সার্ভেয়ার, ল্যান্ড এক্সপার্ট বা অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো দেওয়ানি বা ফৌজদারি আইনের অধীনে দায়ী, অভিযুক্ত বা পক্ষভুক্ত (Party to any Legal Suit) করা যাবে না।
৬.৩. ক্ষতিপূরণ ও জরিমানা থেকে মুক্তি (No Financial Liability or Refund): উক্তরূপ কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের বা এর কোনো কর্মীর বিরুদ্ধে কোনো প্রকার আর্থিক ক্ষতিপূরণ, জরিমানা বা পরিশোধিত সার্ভিস ফি ফেরতের দাবি উত্থাপন করা সম্পূর্ণ আইনবহির্ভূত ও অগ্রহণযোগ্য বলে গণ্য হবে। ক্রেতা যদি ভুলবশত বা অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠান বা এর কোনো কর্মীকে কোনো আইনি প্রক্রিয়ায় জড়ান, তবে ক্রেতাকে প্রতিষ্ঠানের সকল আইনি খরচ ও মানহানির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে (Indemnification of Legal Costs)।
৬.৪. শর্তাবলির অবিচ্ছেদ্যতা (Severability): এই শর্তাবলির কোনো একটি নির্দিষ্ট উপ-ধারা যদি কখনো কোনো উপযুক্ত আদালত কর্তৃক অকার্যকর বলে বিবেচিত হয়, তথাপি এই চুক্তির অন্যান্য সকল ধারা এবং দায়মুক্তির শর্তসমূহ পূর্ণ মাত্রায় বহাল ও কার্যকর থাকবে।
৭. প্রচলিত আইন ও বিচারিক এখতিয়ার (Governing Law & Jurisdiction)
১. এই শর্তাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।
২. আমাদের সেবা সংক্রান্ত যেকোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি প্রথমে পারস্পরিক আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। আলোচনায় সমাধান না হলে, এতদ্সংক্রান্ত যেকোনো আইনি পদক্ষেপ শুধুমাত্র পিরোজপুর জেলা (Pirojpur District), বাংলাদেশ-এর উপযুক্ত আদালতের একক বিচারিক এখতিয়ারভুক্ত (Exclusive Jurisdiction) হবে।
৮. সম্মতি (Acceptance of Disclaimer)
আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা, পরামর্শ গ্রহণ করা বা ডকুমেন্ট যাচাইয়ের জন্য যেকোনো পেমেন্ট বা ফাইল প্রেরণ করার অর্থ হলো আপনি ওপরের সকল শর্ত ও আইনি ঘোষণাসমূহ সজ্ঞানে পড়েছেন, বুঝেছেন এবং এতে নিঃশর্ত সম্মতি প্রদান করেছেন।
৯. শর্তাবলি পরিবর্তন (Modification of Terms)
‘জমি যাচাই’ কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলি বা সার্ভিস প্যাকেজের মূল্য পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।
১০. আইনি ঘোষণা
আমাদের এই আইনি ঘোষণার কোনো অংশ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে সেবা গ্রহণের পূর্বেই আমাদের সাথে যোগাযোগ করুন:
যোগাযোগের ঠিকানা:
- প্রতিষ্ঠান: জমি যাচাই (jomijachai.com)
- অফিস ও কুরিয়ার ঠিকানা: মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জিয়ানগর বাজার, জেলা: পিরোজপুর, বাংলাদেশ।
- হটলাইন ও হোয়াটসঅ্যাপ: +880 1633-786 786
- ইমেইল: jomijachai@gmail.com / email@jomijachai.com
